• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

খুলে দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা, ফ্লাইট চলাচল স্বাভাবিক

প্রভাত রিপোর্ট / ১৯১ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আকাশপথ আবারও খুলে দেওয়ার পর কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ জুন বাংলাদেশ সময় রাত ৩টা থেকে উল্লিখিত চারটি দেশ তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য খুলে দিয়েছে। এর ফলে এখন থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনের ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। এর আগে, গতরাত (২৩ জুন) দোহায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ কারণে উপসাগরীয় অঞ্চলের পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুটি বিমানকে জরুরি অবতরণ করতে হয়।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৩২৫) ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-৩৩৩), দুটিই দোহার উদ্দেশে যাত্রা করেছিল। তবে আকাশপথ বন্ধ হওয়ায় বিজি-৩২৫ বাধ্য হয়ে ওমানের মাসকটে জরুরি অবতরণ করে, আর বিএস-৩৩৩ অবতরণ করে ভারতের আহমেদাবাদে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে বিমানটি মাসকটে জরুরি অবতরণ করেছে। সেখানেই জ্বালানি ভরে বিমানটি ঢাকায় ফিরে আসবে। যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তাদের জন্য বিকল্প ভ্রমণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
অন্যদিকে, ইউএস-বাংলার ফ্লাইটটি ভারতের জামনগরের কাছাকাছি অবস্থান করছিল। সেখান থেকে রুট ঘুরিয়ে নিরাপদে আহমেদাবাদে নামানো হয়। এই আকাশপথ বন্ধের ঘটনায় ২৩ জুন নির্ধারিত আরও কয়েকটি ফ্লাইটও বাধাগ্রস্ত হয়। এরমধ্যে রয়েছে: শারজাহগামী: এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, দুবাইগামী: এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, কুয়েতগামী: জাজিরা এয়ারওয়েজের ২টি, দোহাগামী: কাতার এয়ারওয়েজের ২টি, বাংলাদেশ বিমানের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, এই ফ্লাইটগুলো এখন সংশোধিত সময়সূচি অনুযায়ী ধীরে ধীরে চালু হচ্ছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, ‘যেসব যাত্রী এসব রুটে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের নিজ নিজ এয়ারলাইন অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইট পুনঃনির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’ তিনি আরও বলেন, এই অভূতপূর্ব পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছি। ফ্লাইট চলাচল নিয়ে যেকোনো নতুন তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হবে। যাত্রীসাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ সকলকে সর্বশেষ তথ্য জানোট সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও