আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন বিএনপি নেতা মনিরুর ইসলাম খান
প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৫
শুভংকর দাস বাচ্চু, মংলা থেকে ফিরে কচুয়া (বাগেরহাট) ঃ স্বাস্থ্য ও শিক্ষা ব্যাবস্থার কোন উন্নয় হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকারে আমলের যে উন্নয় হয়েছে তা আমরা এখন দেখতে পাচ্ছি। উন্নয়ন হয়েছে তাদের আত্বয়ী স্বজন এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের। বাগেরহাটের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের অংশ হিসাবে শনিবার বিকালে মংলা উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে জিয়া চ্যারিটেবল মামলার আসামী ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান একথা বলেন। তিনি আরো বলেন, এ উপজেলার বাসিন্দা প্রায় এক লাখ ৭৮ হাজার। সমুদ্র বন্দর, শিল্পাঞ্চল ও ইপিজেডে কর্মরত থাকার কারণে অন্য এলাকার আরো এক লাখের বেশি মানুষের বসবাস এই উপজেলায় বসবাস করে। এ বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী না থাকার কারণে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সংকট মোংলা বাসীর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন।
মনিরুল ইসলাম খান আশ্বস্থ করে বলেন, আজ এ স্বাস্থ্য কমপ্লেক্স দেখলাম ভর্তি রোগী ৮০জন, ডাক্তার মাত্র ৪ জন। যা স্বাস্থ্যসেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। আমরা বাগেরহাটের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করছি। স্বাস্থ্য সচিব সাথে কথা হয়েছে। তিনি বাগেরহাটে আসবেন। আমরা কমপ্লেক্সের এ করুন চিত্র তার কাছে তুলে ধরবো। আশা করি বর্তমান সরকার এদিকে নজন দেন। আর যদি তা না হয় তা হলে আগামিতে বিএনপি ক্ষমতা আসলে এ ধরনের যতো কাযক্রম আছে আমরা সফল কারার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন, মংলা উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আঃ মান্নান হাওলাদার, মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সহকারী সার্জন ডাঃ মেহেদি হাসান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খোকন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.