• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সেই শিশুর খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, হাসপাতালে গেলেন বাণিজ্য উপদেষ্টা ২১ দিনের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ইলেকশন ইঞ্জিনিয়ারিং-কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে: রিজভী খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ২৮ দফা ঘোষণা ভোটারদের দ্বারে দ্বারে নাহিদ ইসলাম এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি জলবায়ু পরিবর্তনে ওলটপালট ঋতুচক্র মাঘেই বসন্তের তাপ, বিদায় নিল শীত

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮.৯ শতাংশ

প্রভাত রিপোর্ট / ৯৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৮ দশমিক ৯ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭২৫ কেন্দ্রে ৯ হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হন ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন শিক্ষার্থী। এই বোর্ডে মোট পাসের হার ৬৮ দশমকি ০৯ শতাংশ। এছাড়া এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর ফলাফলে পাসের গড় হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও