• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাটের কচুয়ায় শ্রমিক সংকটে বিপাকে কৃষক জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ পেনাল্টিতে ড্র করে দ্বিতীয় লেগে তাকিয়ে আর্সেনাল-অ্যাতলেটিকো সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান বিশ্বকাপের টিকিট ও যাতায়াতে অতিরিক্ত খরচ, প্রতারণা-অপরাধ বৃদ্ধির শঙ্কা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের আগে জোড়া দুঃসংবাদ পিএসজির আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আফগান নারীরা চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহবাহী গাড়ি উল্টে গেল কালিয়াকৈরে

প্রভাত রিপোর্ট / ১৮৯ বার
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

জুয়েল রানা,কালিয়াকৈর: ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী আফসান ওহির মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল। কিন্তুু যাত্রাপথে আরেকটি দুঃসংবাদ ঘটে গেল।গত সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটি হঠাৎ করেই দিক হারিয়ে রাস্তার মাঝে বিভাজন স্থানে ধাক্কা খায়। এ সময় গাড়িতে থাকা চালক সহ মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহবাহী গাড়ি উল্টে গেলে কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মরদেহটি অন্য একটি পরিবহনে গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও