আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ওয়ার ২: ট্রেলার নয়, তাণ্ডব!
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৫
প্রভাত বিনোদন : আগে থেকেই দর্শক ভেবে নিয়েছে, ‘ওয়ার ২’ সিনেমা হতে যাচ্ছে এক বিশাল ব্যবসাসফল সিনেমা। কারণ এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন দুই অ্যাকশন হিরো হৃতিক রোশন ও দক্ষিণি জুনিয়র এনটিআর। ট্রেলারে উঠে এলো সেই আভাস। ২৫ জুলাই মুক্তি পেয়েছে ‘ওয়ার ২’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই ভক্তদের মধ্যে দেখা গেছে উন্মাদনা। অনেকে তো এটিকে ট্রেলার বলতে রাজি নয়, তাদের ভাষ্যে, এটি হয়েছে ‘তাণ্ডব’! যদিও অনেকেই ট্রেলারের ভিএফএক্সের মান নিয়ে প্রশ্ন তুলছেন। তবে বড় একটা অংশই সিনেমার অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যেমন একজন লিখেছেন, ‘টিজারের চেয়ে ভালো। হৃতিক মানেই বিশেষ। কোনও তুলনা নেই।’ অন্য একজন লিখেছেন, ‘ওয়াইল্ডফায়ার, এর চেয়ে দারুণ কিছু হতে পারে না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এত ট্রেলার নয়, তাণ্ডব।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘ওয়াইআরএফ মহাবিশ্বে দেখা সেরা ট্রেলারগুলির মধ্যে একটি।’ তবে আগেই যেটা উল্লেখ করা হয়েছে, একটা বিরাট অংশ ভিএফএক্স নিয়ে অভিযোগ করেছেন। এ বিষয়ে একজন দর্শক লিখেছেন, ‘আকাশছোঁয়া বাজেটের সিনেমার জন্য এত জটিল ভিএফএক্স।’ আরেকজন লিখেছেন, ‘ভিএফএক্স ছাড়া সবকিছুই দুর্দান্ত দেখাচ্ছে।’ বলা প্রয়োজন, ‘ওয়ার ২’ মুক্তি পাবে ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে।
প্রথমবারের মতো হৃতিক রোশন ও জেআর এনটিআর কোনও হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।
উল্লেখ্য, ২০১৯ সালে ‘ওয়ার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন জুনিয়র এনটিআর। এতেই সিনেমাটি দর্শকের আগ্রহ তুঙ্গে। সূত্র: এনডিটিভি
Copyright © 2026 প্রভাত. All rights reserved.