জুয়েল রানা, কালিয়াকৈর: ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আঘাত হানে এতে বহু হতাহত হয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাঁপাইর ইউনিয়নের মেদি আশুলাই গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে ওয়াহাব মৃধা স্ত্রী আফসানা প্রিয়া তাঁর শিশু পুত্র মাইলস্টোন স্কুল শাখার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আফসান ওহীকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় নিখোঁজ হন। দুর্ঘটনার তিনদিন পর্যন্ত আফসানা প্রিয়ার কোন খোঁজ না পাওয়ায় তার স্বামীর বাড়ি ও বাবার বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। অবশেষে গত বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষায় আফসানা প্রিয়ার মরদেহ সনাক্ত করা হয়। পরবর্তীতে আফসানা প্রিয়ার স্বামী সহ স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। গত ২৪ জুলাই বৃহস্পতিবার রাত বারোটার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স আফসানা প্রিয়ার মর দেহ নিয়ে শেষ গন্তব্য তার স্বামীর বাড়ির আঙিনায় এসে পৌঁছায়। রাত সাড়ে বারোটার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।