• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

শিক্ষাভবন অভিমুখে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের যাত্রা, পুলিশের ধাওয়া

প্রভাত রিপোর্ট / ১৮০ বার
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিত করার এক দফা দাবিতে শিক্ষাভবন অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েছেন ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এর আগে দুপুর ২টার দিকে তারা শিক্ষাভবনের সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাভবন নয়, প্রেস ক্লাবের সামনে অথবা শহীদ মিনারে তারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন। নির্দেশনা অমান্য করে শিক্ষাভবনের দিকে রওনা হলে পুলিশ প্রথমে তাদের বাধা দেয়, পরে ছত্রভঙ্গ করার জন্য মৃদু লাঠিচার্জ ও ধাওয়া দেয়।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী কামরুল হাসান জানান, গতকাল থেকে তারা এখানে অবস্থান করছেন। আমরা শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করতে শিক্ষা ভবনের দিকে যাচ্ছিলাম। তখন পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষাভবন ঘেরাও করার ঘোষণা করে যাত্রা করে। আমরা তাদের শহীদ মিনার অথবা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের অনুরোধ করি। তারা তাদের দাবিতে অনড় থেকে শিক্ষাভবনের দিকে রওনা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে এবং ধাওয়া দেয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও