• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

সেপ্টেম্বরে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হবে : গণশিক্ষা উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ৪৬৯ বার
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘দুটি প্রকল্পের আওতায় সেপ্টেম্বর থেকে দেশে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হবে।’ সোমবার (৪ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে দেশের ১৬৫টি উপজেলাসহ বান্দরবান ও কক্সবাজার জেলার সবগুলো উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে। এছাড়া চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ তৈরি ও সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। শিক্ষা ব্যবস্থায় সমতা আনতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।’
প্রধান শিক্ষকের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির বিষয়ে ঝুলে থাকা একটি মামলার নিষ্পত্তি হতে যাচ্ছে। অচিরে এসব মামলার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে প্রাথমিক পর্যায়ে প্রধান শিক্ষকের সংকটও অনেকটা কমে আসবে।’
তিনি আরও বলেন, ‘উপজেলা পর্যায়ের সরকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) সংকট থাকলেও সেটি অচিরে নিরসনসহ শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ নজরদারিতার নানা পরিকল্পনা গ্রহণ করছে শিক্ষা অধিদপ্তর।’
সভায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ মহানগরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে সকালে বিধান রঞ্জন রায় পোদ্দার নগরীর একটি সরকারি বিদ্যালয়ে আয়োজিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের রোল-আউট কর্মশালায় অংশ নেন। সেখানে তিনি শিশুদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী এবং কার্যকর বলে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও