• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
হয় ইউক্রেনীয় সেনারা নিজ থেকে সরে যাবে, নাহয় আমরা জোর করে দনবাস দখলে নেব: পুতিন ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো? বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন

কচুয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১৭৩ বার
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

খান সুমন, কচুয়া: ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কচুয়া উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪-টায় কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে কচুয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
র‍্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ঘুরে উপজেলার বিজয়চত্বরে এসে শেষ হয়ে পরে র‍্যালিটি এক পথ সভায় রুপ নেয়।
কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ,বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,শেখ হুমায়ুন কবির,বিএনপি নেতা খান শহিদুজ্জামান মিল্টনসহ উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও