• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

জামায়াত শত বছর চেষ্টা করেও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না: হাবিব

প্রভাত রিপোর্ট / ১০৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: জামায়াতে ইসলামী শত বছর চেষ্টা করেও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের (বিসিআরসি) উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘৭১ এর গণহত্যাকারীদের বিচার নিয়ে জামায়াতে ইসলামী মন খারাপ করেছে। জুলাই সনদ ও বিচার ছাড়া নাকি জামায়াতে ইসলাম নির্বাচন হতে দেবে না। তারা নাকি নির্বাচন ঠেকিয়ে দেবে। জামায়াতে ইসলাম শত চেষ্টা করেও নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি বলেন, চরমোনাইসহ যে দল নিয়েই তারা রাজপথে আসুক, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। শত বছর চেষ্টা করেও জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলাম নির্বাচন ঠেকাতে এলে বাংলার জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও পাকিস্তানি রাজাকার যেন স্থান না পায় সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই শিক্ষার্থীদের।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও