• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
হয় ইউক্রেনীয় সেনারা নিজ থেকে সরে যাবে, নাহয় আমরা জোর করে দনবাস দখলে নেব: পুতিন ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো? বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা আটক

প্রভাত রিপোর্ট / ২০১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৬ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের ৬ ও ৪ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি প্রকাশ পেয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদাবাজিসহ নানা অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে আটক করা হয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম তাদের আটক করে এসপি অফিসে হস্তান্তর করে। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীবলেন, ‘চাঁদাবাজির অভিযোগে তোফা ও আসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও