• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সুমাইয়ার ভূমিকা খতিয়ে দেখবে পুলিশ

প্রভাত রিপোর্ট / ৭০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিলো তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। তাকে আদালতে পাঠানো হয়।
ডিসি তালেবুর রহমান বলেন, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিইউএইচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন বিষয় সামনে আসছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য, সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও