• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন অল দ্য প্রেসিডেন্টস মেন : পুতিন ঘিরে থাকে যে ‘ছায়াবাহিনী’ বাম গণতান্ত্রিক জোটসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভমিছিলে পুলিশের লাঠিপেটা, কয়েকজন আহত নেইমারের মাঠে নামাই এখন বড় খবর, তারপরও হ্যাটট্রিক এমবাপ্পে জাদুতে বিলবাও হেরেছে ৩–০ গোলে, জয়ে ফিরল রিয়াল চেলসির হার লিভারপুলের ড্র, ব্যবধান বাড়াচ্ছে আর্সেনাল

সরকারি প্রতিটি পয়সা যেন জনগণের কল্যাণে ব্যয় হয় : সেতু সচিব

প্রভাত রিপোর্ট / ৭৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেছেন, সরকারি সম্পদ জনগণের আমানত। প্রতিটি পয়সা যেন যথাযথ বিধিবিধান মেনে খরচ হয় এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সেবা গ্রহণে জনগণ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) পদ্মা সেতুর সাইট অফিসে আয়োজিত ‘সেটেলমেন্ট অব অডিট অবজারভেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন অডিট অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন। প্রশিক্ষণে অংশ নেন সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা সেতু সাইট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সেতু সচিব আরও বলেন, অডিট আপত্তি নিষ্পত্তিতে যথাযথ সরকারি সার্কুলার অনুসরণ করে জবাব প্রস্তুত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও