আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৫
প্রভাত রিপোর্ট: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
বাকি চার আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার। পাঁচ আসামির মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার আছেন। বাকি চার আসামি পলাতক।
ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
বুধবার প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করা, একটি শিশুর মাথায় গুলি লাগা এবং শিশুটির দাদি নিহতের ঘটনায় মামলাটি হয়। মামলার তদন্ত প্রতিবেদন গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনটি যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.