• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

এখনো অনেক সচিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক

প্রভাত রিপোর্ট / ৩৬৯ বার
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: শেখ হাসিনার দোসর অনেক সচিব-আমলা এখনো নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা গণঅভ্যুত্থানের সরকার। আপনারা কোনো ব্যক্তির সরকার না, এ দেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদের আমলে কারা আবার নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম প্রকাশ করতে হবে। কী কারণে তারা নির্বাচন বানচাল করতে নানা অজুহাত সৃষ্টি করছে, সেটিও জাতিকে জানাতে হবে। জাতীয় নির্বাচনের সময়সীমা উল্লেখ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, দেরিতে হলেও আপনারা ঘোষণা করেছেন রোজার আগে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও