• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা
মন্ত্রীর সঙ্গে প্রযোজক, পরিচালক ও তারকাদের বৈঠকে সিদ্ধান্ত

কলকাতার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে

প্রভাত রিপোর্ট / ২১৪ বার
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

প্রভাত বিনোদন: মেগাবাজেটের হিন্দি সিনেমার একচেটিয়া দাপটে কলকাতার প্রেক্ষাগৃহ হারাতে বসেছে বাংলা সিনেমা। দীর্ঘদিন ধরে চলা এই খরা কাটিয়ে বাংলা সিনেমাকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) টালিগঞ্জে আয়োজন করা হয় এক বিশেষ বৈঠকের। যেখানে উপস্থিত ছিল ইন্ডাস্ট্রিজের নামী প্রযোজক, পরিচালক ও তারকারা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নন্দনে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন তারা। অভিযোগ তোলা হয়, মেগাবাজেটের হিন্দি ছবির দাপটে প্রেক্ষাগৃহ থেকে বাংলা সিনেমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার ব্যবসার অজুহাতে বাংলা ছবির শো কমিয়ে দেওয়া হচ্ছে এমন মাত্রায়, যা সরাসরি প্রভাব ফেলছে স্থানীয় ছবির আয়ে।
এর আগে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চান পরিচালক-প্রযোজকরা। তারই পরিপ্রেক্ষিতে আয়োজিত হয় বৃহস্পতিবারের এই বৈঠক।
বৈঠকের পর পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেন, ‘বাংলা সিনেমার জন্য খুব ইতিবাচক বৈঠক হল। পরিবেশকদের কাছে নাকি মুম্বাই থেকে এরকম শর্ত আসে যে- সিংগেল স্ক্রিনের ক্ষেত্রে চারটে শোয়েই হিন্দি ছবি চালাতে হবে। বাংলা সিনেমা চালালে হিন্দি ছবি দেবে না। যেহেতু হিন্দি সিনেমার আয় খুব ভালো, সেক্ষেত্রে পরিবেশকরা নিরুপায় হয়ে শর্তে রাজি হয়। ফলে বাংলা সিনেমা বিপদে পড়ে। সেটা নিয়েই আমাদের আজকের বৈঠক। পশ্চিমবঙ্গে কোনো প্রেক্ষাগৃহ বাংলা ছবি নিতে অস্বীকার করতে পারবে না। সেটা সামাঞ্জস্য বজায় রেখে শো দিতে হবে। এবং কোনো বাংলা ছবি যদি ভালো ব্যবসা না করে তাহলে তা সরিয়ে দেওয়ার অধিকার থাকবে হল মালিকের।’
বৈঠক শেষে দেব জানালেন, ‘খুব ইতিবাচক বৈঠক হল। বাংলায় বাংলা সিনেমা চলবে না, সেটা তো অত্যন্ত দুঃখজনক। সবকয়টা হলকে একটা শোতে হলেও বাংলা সিনেমা চালাতে হবে, তেমনটাই আলোচনা হলো।’
ঋতুপর্ণা সেনগুপ্তের মন্তব্য, ‘আজকের বৈঠকে খানিকটা সমাধানের পথ পাওয়া গেছে। আমি এখনও বলব, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আগে প্রয়োগ হোক। আমরা খুব খুশি হব।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও