• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
হয় ইউক্রেনীয় সেনারা নিজ থেকে সরে যাবে, নাহয় আমরা জোর করে দনবাস দখলে নেব: পুতিন ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো? বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন

টঙ্গীর স্টেশন রোড এলাকায় ব্যাগে ভরা খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রভাত রিপোর্ট / ১৬৬ বার
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা,গাজীপুর: গাজীপুরে একটি ব্যাগ থেকে এক ব্যক্তির কয়েক টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় হাজীর বিরিয়ানির সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় শুক্রবার সকালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কৌতূহলবশত কয়েকজন ওই ব্যাগ খুলে টুকরো করা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটিকে টুকরো করে। পরে সেগুলো ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েক টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও