• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

‘তথ্য গোপন’ করে সংগঠনে যুক্ত হওয়া তদন্তে কমিটি ঢাবি ছাত্রদলের

প্রভাত রিপোর্ট / ৩৯ বার
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই হল কমিটিতে পদ পেয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পদায়নের অভিযোগ আসতে থাকে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে উঠা অভিযোগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হল শাখাসমূহের নবগঠিত আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কারো কারো বিষয়ে তথ্য গোপন রেখে সংগঠনে যুক্ত হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরী করার জন্য এ কমিটি করা হয়েছে।
এতে সদস্য করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়াকে। আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে এ কমিটিকে লিখিত একটি প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও