• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হয় ইউক্রেনীয় সেনারা নিজ থেকে সরে যাবে, নাহয় আমরা জোর করে দনবাস দখলে নেব: পুতিন ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো? বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন

নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয় — দিপু ভূঁইয়া

প্রভাত রিপোর্ট / ২৭৭ বার
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা, রূপগঞ্জ: বাংলাদেশে নারীর ক্ষমতায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
দিপু ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া সরকার গঠন করে নারীদের সম্মানিত করতে প্রথমবারের মতো ‘বেগম রোকেয়া পদক’ প্রদান চালু করেন। নারী সংরক্ষিত আসন সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০-এ উন্নীত করেন। তিনি সব সময় নারীদের ঘরে বসেই স্বাবলম্বী হওয়ার উপযোগী পরিবেশ তৈরিতে গুরুত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন এবং একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করে বাংলাদেশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করবেন।
কেন্দ্রীয় মহিলা ভাইস-চেয়ারম্যান নুর জাহান বলেন, জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সম্মান ও আদর্শ দিয়ে গেছেন, তা আজও অব্যাহত রেখেছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।
এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তনের রূপরেখা। বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ কথা বলতে পারেনি, দুঃখ-কষ্টে দিন পার করেছে। আজ দিপু ভূঁইয়ার উপস্থিতিতে নারীরা খোলা মনে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
বক্তারা আরও বলেন, আগামীতে যদি দিপু ভূঁইয়াকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা যায়, তাহলে এলাকাবাসীর সকল দাবি-দাওয়া ও সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নানা বয়সী নারীরা জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, গ্যাস সংকট, মাদক সমস্যা, বেকারত্বসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানে দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম, থানা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও