• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

পিরোজপুরের নেছারাবাদে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ৩৪৩ বার
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে পিরোজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) মো. মোস্তফা শওকত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত নৈশপ্রহরীর নাম মো: রাজিব মোল্লা (৪০) পাটিকেলবাড়ী গ্রামের মো:সুলতান মোল্লার ছেলে। রাজিব মোল্লা গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী পদে চাকরি করেন। এছাড়া গ্রেফতারকৃত অপর ব্যক্তি শাকিল (৩৫) একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: কুদ্দুস সিকদারের ছেলে।এরা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে যুক্ত । এদেরকে নেছারাবাদ থানায় সোপর্দ করে ডিবি ।পরে বিকালে কোর্টে সোপর্দ করে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও