মো. বাবুল শেখ, পিরোজপুর: পিরোজপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদশে এর প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে পিরোজপুরে স্থানীয় কুটুমবাড়ী কমুনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহিয়া হাওলাদার, সেক্রেটারী মনিরুল হাসান। এসময়ে পিরোজপুর ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি ডা. মুফতি রেদওয়ান হুসাইন এর শারীরিক সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে মুহাম্মাদ সাইদুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ হাফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।