• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

বাগেরহাটে চুরিকরা অর্ধকোটি টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার-৩

প্রভাত রিপোর্ট / ১০২ বার
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার, বাগেরহাট: বাগেরহাটে জুয়েলার্সের সিন্ধুক কেটে চুরি করা প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার পুলিশ উদ্ধার করেছেন। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত এমাদুল খাঁনের (৪০) স্বীকারোক্তি মোতাবেক তাঁর বাড়ি থেকে এ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের মুল্য প্রায় অর্ধকোটি টাকা বলে পুলিশ জানায়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানায়, ৪ আগষ্ট রাতে চিতলমারী উপজেলা সদর বাজারের নিউ মন্ডল জুয়েলার্সের সিন্ধুক কেটে চুরিকৃত প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে একটি চোরচক্র। এ ঘটনায় তাপস মন্ডল ৮ আগষ্ট অজ্ঞাতনামা আসামী দিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে তাপসের প্রতিবেশী চা দোকানদার ও চিতলমারী বাজারের ইজারাদার এমাদুল খানকে গ্রেপ্তার করে। এমাদুল খাঁনের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাজারে অপর স্বর্ণ ব্যবসায়ী সজল বসু (৪২) ও লোহা ব্যবসায়ী শুভ্র বসু (২৪) কে আটক ও সিন্ধুক কাটার কাজে ব্যবহৃত গ্রান্ডার মেশিন উদ্ধার করেছেন। ঘটনার মুলহোতা এমাদুল খাঁন চিতলমারী বাজারের খাজনা আদায়কারী (ইজারাদার) ও আড়–য়ার্বনী গ্রামের মৃত মঞ্জুর খানের ছেলে। সজল বসু গরীবপুর গ্রামের সন্তোষ কুমার বসুর ছেলে ও শুভ্র বসু শিবপুর গ্রামের সূর্য কান্ত বসুর ছেলে। দীর্ঘ দিনের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য এমাদুল খাঁন চিতলমারী বাজারের সকল সিসি ক্যামেরা নষ্ট করেন। ছোট বেলা থেকে সে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
পুলিশ আরও জানায়, এমাদুলের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ীর আলমারীর ড্রয়ারে রাখা চুরিকৃত ৩০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩ জনকে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।
নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস মন্ডল বলেন, ‘আমার দোকান থেকে আনুমানিক ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। এমাদুলের মতন লোক আমার দোকান চুরি করবে তা কখনো কল্পনা করতে পারি নাই।’
চিতলমারী বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি অমল কর্মকার ও স্বর্ণ ব্যবসায়ী গোবিন্দ সরকার বলেন, ‘এমাদুল একা এই কাজ করতে পারে না। এ ঘটনার পিছনে মাস্টারমাইন্ড লোক আছে। আমাদের দাবী তারে আটক করা হোক।’
চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মোঃ সোয়েব হোসেন গাজী বলেন, ‘চোর এবং চুরির মালামাল দ্রুত উদ্ধার করার জন্য থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যেহেতু চোর চিতলমারী বাজারের একজন দোকানদার সেহেতু সাধারন সভা ডেকে চিতলমারীতে সে আর ব্যবসা করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও