• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

যুক্তরাষ্ট্রের বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত, রাজনাথের সফর বাতিল

প্রভাত রিপোর্ট / ১০৬ বার
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

প্রভাত ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরপিত শুল্ক নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লির উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বিষয়টি সম্পর্কে অবগত তিন ভারতীয় কর্মকর্তার বরাতে শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, শুল্ক আরোপের পর নয়াদিল্লির অসন্তোষের প্রথম স্পষ্ট লক্ষণ এটি। কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
দু’টি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ‘ক্রয়ের ঘোষণার জন্য’ ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা করেছিল ভারত। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। ৬ আগস্ট ট্রাম্প রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন। তিনি বলেছিলেন, দেশটি রাশিয়ার ইউক্রেন আক্রমণে অর্থায়ন করছে। এর ফলে ভারতীয় রপ্তানির ওপর মোট শুল্ক ৫০ শতাংশে উন্নীত হয়- এটি যে কোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ।
এদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পেন্টাগন রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তোলা ভারত বলেছে, তাদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। কেননা ওয়াশিংটন ও তার ইউরোপীয় মিত্ররাও তাদের স্বার্থে মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
দু’টি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, রাজনাথ সিং ওয়াশিংটন সফরে গিয়ে ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি ‘বোয়িং পি৮আই রিকনেসান্স’ বিমান এবং সাপোর্ট সিস্টেম কেনার ঘোষণার পরিকল্পনা করেছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও