• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
হয় ইউক্রেনীয় সেনারা নিজ থেকে সরে যাবে, নাহয় আমরা জোর করে দনবাস দখলে নেব: পুতিন ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো? বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন

ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ

প্রভাত রিপোর্ট / ৯৬ বার
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের একদল ছাত্রী হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। এ সময় তারা ‘ওয়ান টু থ্রি ফোর/হল পলিটিক্স নো মোর’, ‘হলে হলে রাজনীতি/ চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন।
পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নেন। রাত আড়াইটার সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ তাঁর বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।
বিক্ষোভ থেকে মুহসীন হলের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘আজ ঢাবিতে আবার জুলাই নেমে এসেছে। জুলাইয়ের অঙ্গীকার হলগুলোকে রাজনীতিমুক্ত রাখা। কিন্তু এখন হলগুলোতে গুপ্ত আর সুপ্ত উভয় রাজনীতি চলছে। অনতিবিলম্বে আমরা হলগুলোকে ছাত্ররাজনীতি মুক্ত দেখতে চাই। যারা হলগুলোতে ছাত্ররাজনীতি ফেরাতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ছাত্রলীগের পরিণতি বরণ করতে না চাইলে হলে ছাত্ররাজনীতি ফেরানোর চেষ্টা কইরেন না।’
রোকেয়া হলের এক শিক্ষার্থী বলেন, ‘কেউ যদি ছাত্রলীগের আতিকার মতো পরিণতি না চান, তাহলে হলে ছাত্ররাজনীতির আলাপ তুলবেন না।’
এর আগে বিক্ষোভকারী রোকেয়া হলের শিক্ষার্থীরা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রাধ্যক্ষকে স্মারকলিপি দেন। এ ছাড়া সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরাও হলে রাজনীতি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও