• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান

প্রভাত রিপোর্ট / ৯৫ বার
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে অধিকাংশ আসন ধানের শীষ এবং বিএনপি পাবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, শুধু সঠিকভাবে পরিচালনা করতে হবে। বিএনপি তা করবে। রবিবার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘স্বৈরাচার এদেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা।’
তিনি বলেন, ‘ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।’এ দেশের মানুষের চিকিৎসার বিষয়ে গুরুত্বারোপ করেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের কথা বলছে অন্যান্য দল, আড়াই বছর আগেই বিএনপি সংস্কার চেয়েছে। বিএনপি দূরদর্শীতার প্রমাণ রেখেছে। আগামীতেও সেই ভাবেই লক্ষ্য নির্ধারণ করব আমরা।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও