• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা
এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ

জিপিএ-৫ পেয়েছে ২৮৬ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ২৯৩

প্রভাত রিপোর্ট / ৫৩ বার
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
নতুন ফল অনুযায়ী, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন পরীক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছে ২৯৩ জন।
ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর গণমাধ্যমকে জানিয়েছেন, এবার পুনঃনিরীক্ষণের জন্য মোট ৯২ হাজার ৬৭৬ হাজার পরীক্ষার্থী মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি পত্রের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৯৪৬ জনের।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষা দিয়েছিল ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ পরীক্ষার্থী। তখন পাস করে ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন। পাসের হার ৬৮ দশমিক শূন্য ৪, যা গতবার ছিল ৮৩ দশমিক ৭৭ শতাংশ। এবার গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে ৩৮ হাজার ৮২৭। এবার জিপিএ-৫ পায় এক লাখ ২৫ হাজার ১৮ জন। পুনঃনিরীক্ষণে এখন তা কিছু বেড়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও