• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০

প্রভাত রিপোর্ট / ১১৭ বার
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: ভোটার তালিকায় নতুন ভোটার যুক্ত এবং কর্তন করার পর দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রবিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘চলতি বছরের ২ মার্চ ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর আবারও বাদপড়া ভোটারদের তালিকাভুক্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এ সময়ে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। সব মিলিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সম্পূরক তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার হয়েছেন ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।’
তিনি বলেন, ‘সম্পূরক খসড়া আজ আমাদের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাদের যদি কোনও সংশোধনী থাকে, সেক্ষেত্রে সংশোধনীগুলো আমাদের জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা ৩১ আগস্ট চূড়ান্ত করবো। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করবো। কাজেই চলতি বছর আমরা ৩টি ভোটার তালিকা পাচ্ছি।’
এক্ষেত্রে ইসির দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরে ভোটার অন্তর্ভুক্তির হার ৩.৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও