• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের পাশে বিজিবি

প্রভাত রিপোর্ট / ১৩৯ বার
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন(৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রবিবার বিকেলে দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রেগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান এসজিপি,এসময় রংপুরের সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুৃম, দোয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক প্রমুখ।
এসময় রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে। এছাড়াও মানবসেবামূলক নানা ধরনের কাজ করে থাকে।এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রান বিতরণের আগে তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন।
উল্লেখ, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্হ শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, চিড়া, তেল, আলু পিয়াজ এবং লবণ ত্রাণসামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও