• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামায়াত: তাহের

প্রভাত রিপোর্ট / ১১১ বার
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: সংসদের উচ্চ ও নিম্ন, উভয়কক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত। তা না হলে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
এখন পর্যন্ত কমিশনের ভূমিকা নিয়ে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তাহের বলেন, প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালে কী করে সেটা পর্যবেক্ষণ করবে জামায়াত।
এখন পর্যন্ত কমিশনের ভূমিকা নিয়ে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তাহের বলেন, প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালে কী করে সেটা পর্যবেক্ষণ করবে জামায়াত। রবিবার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
তাহের বলেন, জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেয়া হয়েছে, তাতে জামায়াতের আপত্তি নেই। আমরা নির্বাচনে যাবো, এটা বলে দিয়েছি। উভয়কক্ষে পিআর বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে যাবো। প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত।
বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বে নতুন নয়। জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা যাবে।
তিনি জানান, জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি।
জামায়াত নেতা বলেন, গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের দাবি। অতীতের তিনটি নির্বাচন দেখে মানুষের শঙ্কা আছে স্বচ্ছ হবে কি না? জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে।
বিচার দৃশ্যমান করতে হবে উল্লে করে তাহের বলেন, সরকারকে প্রমাণ করতে হবে বিচারিক কাজে তারা আন্তরিক। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কমিশনসহ যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলোকেই আপাতত সংস্কারের মাপকাঠি ধরা যায়। বাস্তবায়ন জরুরি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত নেতা বলেন, আইনশৃঙ্খলার সীমাবদ্ধতা আছে। সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন। জামায়াত বলছে, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়নি।
জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর নিয়ে তিনি বলেন, জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর করা কিছু বিষয়ের ওপর নির্ভর করে। অর্থহীন কাগজে স্বাক্ষর করার মানে হয় না। এখন পর্যন্ত কমিশনের ভূমিকা নিয়ে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালে কী করে সেটা পর্যবেক্ষণ করবে জামায়াত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও