• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তিতাসের সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রভাত রিপোর্ট / ২২৫ বার
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর: ঢাকা গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো.আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে কুমিল্লার তিতাস উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট বেলা ১১ টায় তিতাস উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংলগ্ন গৌরীপুর -হোমনা আঞ্চলিক মহাসড়কে এই মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রায় ১ ঘন্টা মানব বন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর কুমিল্লা উত্তর প্রতিনিধি কবির হোসেন, দৈনিক ইত্তেফাক তিতাস প্রতিনিধি মো.নাজমুল করিম ফারুক, দৈনিক ইনকিলাব তিতাস প্রতিনিধি মো.আসলাম,দৈনিক সংবাদ তিতাস- হোমনা প্রতিনিধি মো.আবুল কাশেম ভূইয়া, দৈনিক যুগান্তর তিতাস প্রতিনিধি মো.মহসিন হাবিব,দৈনিক ভোরের কাগজ তিতাস প্রতিনিধি মো.হালিম সেকত,দৈনিক কালের কণ্ঠ তিতাস-হোমনা প্রতিনিধি মো.তাসনিম তিহামী,দৈনিক প্রভাত কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মো. বিল্লাল মোল্লা। দৈনিক দিন প্রতিদিন পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি সাংবাদিক মো: জহিরুল ইসলাম পাশার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, এস এ ডিউক,সামসুউদ্দিন আহমেদ সাগর, মো.তৌফিক, সাকিব হোসেন, শরিফ আহাম্মেদ সুমন, মো,আলমগীর হোসেন, শাহজামান শুভ,মো.আব্দুল আজিজ,মো.রহিম,সঞ্জয় ও হানিফ মিয়া প্রমূখ। এসময় দৈনিক যুগান্তর কুমিল্লা উত্তর প্রতিনিধি কবির হোসেন বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন করার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের প্রতি উদাত্ত আহ্বান জানান। অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও