• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

আইন করে শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে: ছাত্রদল সভাপতি

প্রভাত রিপোর্ট / ১২৩ বার
আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট : আইন করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব)। সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল শুরুর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
রাকিবুল ইসলাম বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে ছাত্রসমাজের অবস্থান নেওয়া নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্ররাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও ছাত্রদল তার পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে। তিনি বলেন, শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণ রুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।
ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও