• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

৪ ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

প্রভাত রিপোর্ট / ১১৪ বার
আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: দেশের ৪টি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে ২৫ ঘণ্টা ধরে আমরণ অনশন করছেন সেখানকার শিক্ষার্থীরা। দাবি না মানা হলে এই অনশন থামাবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা। সোমবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অনশন করতে দেখা যায়। এর আগে রোববার সকালে অনশন শুরু করেন তারা। ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মৃন্ময় বলেন, দাবিগুলো মানার জন্য আমরা অনশনে বসেছি। এখন পর্যন্ত কেউ গুরুতর অসুস্থ হয়নি। আমরা সবাইকে সুস্থ রাখার চেষ্টা করছি। কিন্তু আমাদের দাবি না মানা হলে আমরা অনশন ভাঙব না।
শিক্ষার্থী বলেন, আমরা দেশের চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ) দীর্ঘদিন ধরে নানাবিধ প্রশাসনিক ও একাডেমিক জটিলতার মধ্যে ভুগছি। তারা জানান, আমরা দীর্ঘ দুই মাস ধরে স্ব-স্ব ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পাশাপাশি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত না করায় আমরা ২৭ জুলাই থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছি। ২৮ জুলাই আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে ৫০০ শিক্ষার্থীকে গুরুতর আহত করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১০ আগস্ট থেকে আমরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছি।
দেশের ৪টি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে ২৫ ঘণ্টা ধরে আমরণ অনশন করছেন সেখানকার শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও