• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

সংসদ ভোটের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব

প্রভাত রিপোর্ট / ২৪৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ রোডম্যাপে নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি এবং বিস্তারিত দিকনির্দেশনা থাকবে। এর পাশাপাশি, ইসি সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে যাতে তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার আহমেদ বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন… ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য কাউকে ফিল্ডে পাঠাব, আমাদের তথ্যের জন্যে।
প্রবাসীদের ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে। কোথায় কোনটা কতদিনে, এটা কভার করতে হবে। এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও