• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

জাজিরায় ১৫ আগস্ট কর্মসূচি পালন করায় দুই ছাত্রলীগ কর্মী আটক

প্রভাত রিপোর্ট / ১২২ বার
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা, শিবচর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন ও ফেসবুকে ভিডিও পোস্ট করার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকায় আওয়ামী লীগের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় খবর পেয়ে জাজিরা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে।
আটকরা হলেন—দক্ষিণ ডুবলদিয়া এলাকার আব্দুল মালেক মাদবরের ছেলে মোহাম্মদ শামীম মাদবর (২৭) এবং মেহের আলী মুন্সী কান্দি এলাকার খালেক মুন্সীর ছেলে মো. আসাদ মুন্সী (১৮)।
জাজিরা থানার ওসি মো. মাঈনুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও