• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি

প্রভাত রিপোর্ট / ১০৭ বার
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: পুলিশি সেবা আরও সহজলভ্য করতে ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় শুরু হয়েছে অনলাইন জিডি কার্যক্রম। শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন থেকে যে কেউ ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করা যাবে।
প্রচলিত জিডির মতোই অনলাইন জিডিতেও আবেদনকারী একটি জিডি নম্বর ও হালনাগাদ তথ্য পাবেন। জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে তথ্য সংরক্ষিত হওয়ায় ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত থাকবে।
ডিএমপি জানিয়েছে, এই সেবায় পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, সময় বাঁচবে এবং জিডির অগ্রগতি জানার সুযোগ থাকায় নাগরিকরা স্বস্তি পাবেন। প্রচলিত জিডি কার্যক্রমও আগের মতো চলবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও