• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম

নাজিরপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ১২৯ বার
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে নাজিরপুর উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইস্রাফিল উপজেলার নাজিরপুর এলাকার মো. সেলিম শেখের ছেলে। পারিবারিক মামলায় পারিবারিক আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। জানা যায়, পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এর ১৬(৩)বি ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোঃ ইস্রাফিল আদালতের আদেশ জেনেই আত্মগোপনে চলে যান তিনি। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাজিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গিয়স উদ্দীন এবং সঙ্গিয় ফোর্স নাজিরপুর থেকে তাকে আটক করে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান,আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তিন মাসের সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও