• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

মনে হচ্ছে অনেক উপদেষ্টা ইন্টার্নশিপে এসেছেন: সিপিডির নির্বাহী পরিচালক

প্রভাত রিপোর্ট / ৬১ বার
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: অনেক উপদেষ্টা ইন্টার্নশিপ করতে এসেছেন বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, দেশে অনেক বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও বিদেশ থেকে একডজন উপদেষ্টা আনা হয়েছে যাদের কোনো অভিজ্ঞতা নেই। মনে হচ্ছে তারা ইন্টার্নশিপ করতে এসেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সেমিনারে এসব কথা বলেন–সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। ‘এলডিসি থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে কিছু বিকল্প’–বিষয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এলডিসি থেকে উত্তরণের বিষয়ে উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে। তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নেই। মনে হচ্ছে তারা যেন এখানে ইন্টার্নশিপ করতে আসছেন। দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের কোন অনুভব নেই। অথচ জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদেরকে বেতন দিতে হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।
সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কাজ করতে দেশের বাইরে থেকে একজন উপদেষ্টা আনা হয়েছে। সরকারে এমন কাউকে কেন লাগবে যার শেকড়ই এই দেশে নেই। দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের অনুভব নেই। যারা কাজ করার মধ্য দিয়ে শিখতে চান এমন ব্যক্তি আমাদের প্রয়োজন নেই। জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদেরকে বেতন দিতে হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও