• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

১৫ আগস্ট: ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার অনেকে

প্রভাত রিপোর্ট / ১০০ বার
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন নারীসহ বেশ কয়েকজন। তাদের দু-একজনকে চড়-থাপ্পর ও মারধর করা হয়েছে। তবে শ্রদ্ধা জানানো ঘিরে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। শুক্রবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভাঙা বাড়িটির সামনে দুই পাশের সড়কে এসব ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, ৩২ নম্বর সড়কের দুই পাশেই ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে পুলিশ। শুধু গণমাধ্যমকর্মীদের ভেতরে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে। সড়কের উভয় পাশে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। এসময় শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িটির সামনে কয়েকজন পুলিশ সদস্যকে পাহারা দিতেও দেখা গেছে ।
এদিন সকালে এক দম্পতিসহ চারজন ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এরমধ্যে সকাল সোয়া ৯টায় সড়কের পশ্চিম পাশে তিন সন্তানসহ শ্রদ্ধা জানাতে আসেন এক দম্পতি। তারা তখন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের রোষানলে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেন। ওই দম্পতি পিরোজপুর থেকে এক মাস আগে ঢাকায় এসেছেন বলে জানা গেছে। ঢাকায় জুতার ব্যবসা করা ওয়ালিউল্লাহ বলেন, ‘শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু করেছেন। তাই তারা শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।’
একই সময় ৩২ নম্বরের সড়কের পূর্ব পাশে পৃথক দুই ব্যক্তি শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হন। এসময় কয়েকজন সেখানে গিয়ে তাদের কলার চেপে ধরেন এবং চড়-থাপ্পর মারেন। পরে পুলিশ তাদের ছাড়িয়ে নিয়ে রিকশায় করে পাঠিয়ে দেন।
সকাল ১০টার দিকে এক নারী শেরেবাংলা নগর থেকে ৩২ নম্বরে ফুল দিতে এলে তিনিও হেনস্তার মুখে পড়েন। হালিমা নামের ওই নারী বলেন, ‘শেখ মুজিবের পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমি আওয়ামী লীগ করি। এসময় পুলিশ তাকে রিকশায় করে পাঠিয়ে দেন।’
গুলশান ছাত্রদলের কর্মী তানজীব বলেন, ‘ধানমন্ডিতে মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং আওয়ামী লীগের লোকজন যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি আমরা এখানে আছি। দু-একজন আওয়ামী লীগের লোক এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’ তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সকাল থেকে কাউকে আটক করা হয়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও