• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল পিরোজপুর সদরে টোনা ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? বেসরকারি খাতের একাধিক ব্যাংকের এমডি পদে আসছে নতুন মুখ একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারিদের আগের দুই বছরের মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত ৮৮ লাখ ৪০ হাজার কোটি টাকার মালিক ইলন মাস্ক , কী কী কিনতে পারেন পাকিস্তানের করাচিতে শপিং মলে আগুন: নিহত ৫, আহত অনেকে চাঁদে মনুষ্য অভিযান: উৎক্ষেপণকেন্দ্রে পৌঁছাল নাসার রকেট জুনের মধ্যে গ্রিনল্যান্ড বিক্রি , নয়ত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে : ট্রাম্প ইরাকের সেই বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত: রিজভী

প্রভাত রিপোর্ট / ১০০ বার
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশ (ভারত) ১৪০০ শিশু-তরুণ-কিশোরের হত্যাকারী, রক্তপানকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন বাংলাদেশের ভেতর নাশকতা করার চেষ্টা করছে। তার মানে পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনার কাছে এতটাই কৃতজ্ঞ অর্থাৎ ক্ষমতায় থাকতে নিজেদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এতটাই বিক্রি করেছেন যে, তাকে শেল্টার দিয়েছে এবং অপতৎপরতা চালাতে সার্বিকভাবে সহযোগিতা করছে। রবিবার (১৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এই দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ।
রিজভী বলেন, আওয়ামী লীগের ভয়ঙ্কর নির্যাতনের কাছে যিনি আদর্শচ্যুত হননি তার নামই তো বেগম খালেদা জিয়া। তিনি আপস করতে পারতেন। শেখ হাসিনাকে ছাড় দিতে পারতেন। দিলে কী হতো? দিলে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা হতো। জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হতো। আর জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা মানে গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই পথ অবলম্বন করেননি। বরং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। একবার না, একাধিকবার প্রচণ্ড নিপীড়নের শিকার হয়েও তিনি বিন্দুমাত্র ছাড় দেননি। তিনি বলেন, এরশাদের আমলে আর শেখ হাসিনার এই টানা ১৬ বছরে তিনি (খালেদা জিয়া) দুঃসহ নির্যাতনের শিকার হয়েছেন । কিন্তু এই নেত্রীকে টলানো যায় না, নেত্রীকে বশ মানানো যায় না, যে নেত্রী জনগণের স্বার্থ এবং অধিকারের প্রশ্নটাই বড় করে দেখেন, মৃত্যুভয় যাকে স্পর্শ করতে পারেনি, শেখ হাসিনার দেখানো ভয় যাকে টলাতে পারেনি তিনি বেগম খালেদা জিয়া। আমরা নেতাকর্মীরা সবসময় এই বিষয়টা যদি মনে রাখি তাহলে আমাদের সামনের যে কোনো বিপদ, বাধা বা স্বৈরতন্ত্র, দুঃশাসন সবকিছুকে মোকাবিলা করে এগিয়ে যেতে পারবো।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ওপর এত নিপীড়ন-অত্যাচার হয়েছে, তারপরও কিন্তু কোনোদিন কারও সম্পর্কে, যারা অত্যাচার করেছে তাদের ব্যাপারে একটাও কটু কথা বলেননি। অত্যন্ত নীরবে নিভৃতে সব সহ্য করেছেন। যারা শত্রুতা করেছে, যারা তাকে শেষ করে দিতে চেয়েছে তাদের ব্যাপারেও কোনো কটু কথা বলেননি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও