• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি

প্রভাত রিপোর্ট / ৯৫ বার
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে নিজেদের মতামত জানাবে বিএনপি। রবিবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে এবং কয়েকটি বিষয় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে খসড়াটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। সনদে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
খসড়ায় উল্লেখ করা হয়েছে, কমিশন ও রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে সব প্রস্তাবে সব দল একমত নয়Íকিছু সুপারিশে বিভিন্ন দলের আপত্তিও রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও