• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

দেশ আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে: রিজভী

প্রভাত রিপোর্ট / ৮০ বার
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী শকুরীরা এই দেশের মানচিত্রকে খুবড়ে খাওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এত অল্প সময়ে তিনি মানুষকে দিয়েছিলেন নিরাপত্তা, স্বস্তি ও বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু তা চক্রান্তকারীরা সহ্য করতে পারেনি। তাই তাকে হত্যা করা হয়। তিনি আরও বলেন, এই দেশকে আবারো ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে। ১৬ বছর ধরে ৭৫ সালের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে। দেশ শাসন করছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে।
রিজভী দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। এ জন্য আরো কঠিন পথ অতিক্রম করতে হতে পারে। তিনি বলেন, আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়তো আরো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত। আমাদের অবাধ, সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। আমরা নানা ধরনের চক্রান্তের কথা শুনি। নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ , সাংগঠনিক সম্পাদক জিকে গউস প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও