• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার, দাবি সরকারি কর্মকর্তার ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন হজযাত্রীরা ৮০টি কেন্দ্রে টিকা নিতে পারবেন সরকারের কাছে আছে চালের রেকর্ড মজুদ, তারপরও কেন আমদানি

নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে ইসির বৈঠক

প্রভাত রিপোর্ট / ১১৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশ (ইসি)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়। তবে কাজে ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার এই বৈঠকে উপস্থিত ছিলেন না। ইসি সচিব আখতার আহমেদও জাপানে রয়েছেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে শেষ করা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রবি-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকেও জানাতে হবে। এরপর ফাইনাল করে জানানো হবে।
উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।
প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়েছিল ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি। গণ-অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেয় এ এম এম নাসির উদ্দিন কমিশন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন, আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ।
এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ নানা সংস্কারের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের কাজও চলে। দায়িত্ব নেওয়ার পর থেকে সার্বিক সংস্কার বিবেচনায় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের কর্মপরিকল্পনা ধরে এগোচ্ছে ইসি। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের শুরুতেই ভোটার তালিকা হালনাগাদ করা হয়; যেখানে ভোটার দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখের বেশি। একই ধারাবাহিকতায় ধীরে ধীরে অন্যান্য অনুষঙ্গও চলমান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও