• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

সায়েন্স ল্যাবে ২ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশসহ কয়েকজন আহত

প্রভাত রিপোর্ট / ৯৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করছেন। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়েন। লাঠি নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে সংঘর্ষ হয়। পুলিশ বলছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে।
বেলা দুইটার দিকে দুই পক্ষ রাস্তার এক পাশে অবস্থান নেয়। পুলিশ ঘটনাস্থলে ছিলো।
ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বেলা দুইটার দিকে বলেন, সংঘর্ষের কারণে ঘণ্টাখানেক যানবাহন বন্ধ ছিল। তবে পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। গত রবিবার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষ হয়েছে বলে জানান ডিএমপির ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান। তবে উপকমিশনার জিসানুল হক বলেন, ফুটবল খেলার মাঠে কথা–কাটাকাটির জের ধরে এই সংঘর্ষ হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও