• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন ইমরানুর, সুমাইয়া হারালেন শিরিনকে

প্রভাত রিপোর্ট / ১৫৭ বার
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

প্রভাত স্পোর্টস: প্যারিস অলিম্পিকে চোটের কারণে ইমরানুর ভালো করতে পারেননি। অস্ত্রোপচার হওয়ায় ট্র্যাকের বাইরে থাকতে হয়েছে অনেক দিন। তবে চোট কাটিয়ে দেশে ফিরে জাতীয় সামার অ্যাথলেটিকসে অংশ নিয়েই ১০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন লন্ডন প্রবাসী অ্যাথলেট। ইমরানুরের মতো মেয়েদের ১০০ মিটারে শিরিন আক্তারকে হারিয়ে সেরার মুকুট ফিরে পেয়েছেন সুমাইয়া দেওয়ান।
ঢাকার জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার ১০ দশমিক ৬৪ সেকেন্ড টাইমিং করে সেরা হন বাংলাদেশ নৌবাহনীর হয়ে দৌড়ানো ইমরানুর। বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০ দশমিক ৮৬ সেকেন্ড নিয়ে হয়েছেন দ্বিতীয়।
ইমরানুরের অনুপস্থিতিতে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবের পদক জেতা ইসমাইল হোসেন সামার অ্যাথলেটিকসে এসে হলেন তৃতীয়। তিনি সময় নিয়েছেন ১০ দশমিক ৮৮ সেকেন্ড। ঘরোয়া প্রতিযোগিতায় এ নিয়ে ১০০ মিটারে পঞ্চমবার সেরা হলেন ইমরানুর।
মেয়েদের ইভেন্টে ১২ দশমিক ১৯ সেকেন্ড টাইমিং করে ২০২২ সালের পর দ্রুততম মানবীর খেতাব জিতেছেন সুমাইয়া। টানা সেরা হওয়া শিরিন আক্তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ১২ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়।
দেশের দ্রুততম মানবী কে হলেন- শিরিন নাকি সুমাইয়া, এ নিয়ে বিতর্ক হয়। তবে শেষ পর্যন্ত সুমাইয়াকে দেশের ফের দ্রুততম মানবী ঘোষণা করেছেন বিচারকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও