• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

শুধু নির্বাচন ঘিরে নয়, দেশে অস্ত্র ঢুকতে দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ৮৩ বার
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাতীয় নির্বাচন সামনে রেখে এবং অন্য সময়ও দেশে যেন বাইরের দেশ থেকে কোনো অস্ত্র ঢুকতে না পারে সেজন্য পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি বীজ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার কার্যক্রম বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হইছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। আমরা আশা করছি ইলেকশনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করে ফেলবো।
নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার একটা প্রবণতা আগেও দেখা গিয়েছে, আগামী নির্বাচন ঘিরেও এ ধরনের প্রবণতা ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচনে না, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে এজন্য পদক্ষেপ নেয়া হবে।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেয়া দরকার আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ এডভাইজার যে তারিখ বলে দিয়েছেন আমরা ওইভাবে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ওইসময় সম্পূর্ণভাবে প্রস্তুতি থাকবে।
নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে নানান ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না, সামাজিক মাধ্যমে এরকম বক্তব্যও প্রচার করা হচ্ছে। এ বিষয়টি আপনারা কীভাবে দেখছেন—জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে এখন বাকস্বাধীনতা রয়েছে। আপনারা কিন্তু আগে অনেককিছু প্রকাশ করতে পারেন নাই। এখন সবকিছু প্রকাশ করতে পারেন। এজন্য যার যার মত সে প্রকাশ করতে পারে। তিনি বলেন, জনগণ ডিসিশন নেবে। মানে জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে। পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে। সে সময় দেখবেন এসব কিছুতে কেউ কোনো বাধা দিতে পারবে না। জনগণ আমাদের মেইন ফ্যাক্টর। যেহেতু সবাই নির্বাচনমুখী হয়েছে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।
সীমান্ত কতটা নিরাপদ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে আমাদের যেসব জনগণ আছে তারা কিন্তু খুবই সচেতন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও