• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

গোবিন্দগঞ্জে বিভিন্ন মামলায় আ.লীগ নেতাসহ ১০ জন গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১২৯ বার
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নজরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামীলীগ নেতাসহ বিভিন্ন মামলার ১০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমানকে (৬৬) সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার রাতে বগুড়া শহরের একটি বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। তিনি ওই ইউনিয়নের বামন হাজরা গ্রামের মৃত রহিম বক্স মুন্সীর ছেলে। অপরদিকে, গত শুক্রবার দিবাগত রাত ও শনিবার দুপুর পর্যন্ত উপজেলার নানা স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের সাহারুল ইসলামের মেয়ে শ্যামলী আক্তার (২৫), একই ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের মৃত বাবু মিয়া সরকারের ছেলে প্রভাত সরকার (৫৫), রাখালবুরুজ ইউনিয়নের নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের ইয়াসিন শেখের ছেলে রনি শেখ (২৪), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বায়োজিদ হোসেন (৪৩) ও পলাশবাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান প্রধানের ছেলে বকুল প্রধান (৫২), তালুককানুপুর ইউনিয়নের ছোট নারিসাগাড়ি গ্রামের মৃত মোল্লা মিয়ার ছেলে জাকিরুল মিয়া (৩২), ফুলবাড়ি ইউনিয়নের ছোট সাতাইল বাতাইল গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী বেহুলা বেগম (৪০), দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামের মৃত রজব আলী ব্যাপারীর ছেলে আলাল ব্যাপারী (৬০) এবং পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া (শিল্পপাড়া) গ্রামের মৃত খোকা শেখের ছেলে গোলাপ শেখ (৩৫)
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিভিন্ন মামলায় ১০ জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রবিবার জানান, গ্রেফতারকৃত সকলকে গত শনিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও