• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

তিতাসের আন্ডারডগ মামুন হত্যা: গ্রেফতার ২ আসামি

প্রভাত রিপোর্ট / ১৯২ বার
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের আন্ডারডগ খ্যাত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল (আবদুল্লা মোড়, মল্লিক বাড়ি) এলাকার মো. জাহিদ হোসেনের ছেলে মো. নাঈম হোসেন (৩০), যিনি বর্তমানে দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া এলাকায় বসবাস করেন, এবং দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি (প্রধান বাড়ি) এলাকার মো. রমজান (৩০), মজিবুর রহমানের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মামুন সম্রাটকে পূর্বশত্রুতার জেরে গত ২৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নাঈম হোসেন ও মো. রমজানকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও