• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না : নাহিদ ইসলাম

প্রভাত রিপোর্ট / ৪৯ বার
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। কারণ জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে (গণপরিষদ) অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। রবিবার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি- সংস্কার ও বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতে আমাদের আপত্তি নেই।
বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গালগল্প। আসন সমঝোতা এগুলো মিথ্যা প্রোপাগান্ডা গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যেন বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান অ্যাজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÍ এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও