• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবার হারালো বাংলাদেশ

প্রভাত রিপোর্ট / ১৩৪ বার
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

প্রভাত স্পোর্টস: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে সুরভী আক্তার প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশ আবারও হারিয়েছে নেপালকে। প্রথম ম্যাচে জয় এসেছিল ৩-০ ব্যবধানে। আজ বাংলাদেশ ৪-১ গোলে জিতেছে নেপালের বিপক্ষে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
চাংলিমিথান স্টেডিয়ামে আজ ম্যাচে বাংলাদেশের আধিপত্য বেশি থাকলেও শুরু দিকে গোলের দেখা পাচ্ছিল না। নেপালও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের শেষ ৮ মিনিটে হয়েছে তিন গোল। ৩৮ মিনিটে ডেডলক উন্মুক্ত হয়। থুইনু মারমা তিন ডিফেন্ডারকে ছাড়িয়ে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে জাল কাঁপান। ৪৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। প্রীতি বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোলকিপারের ওপর দারুণ ফিনিশিং করেন।
যোগ করা সময়ে নেপাল ব্যবধান কমায়। বক্সের বাইরে থেকে দৌড়ে এসে জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন ভূমিকা বুদাথোকি। এসময় বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় বক্সের ভেতরে থাকলেও সম্ভবত ভুল বোঝাবুঝির কারণে সুযোগটা নিয়ে নেন ভূমিকা।
দ্বিতীয়ার্ধেও ম্যাচে আধিপত্য থাকে মেয়েদের। ৭১ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। কর্নার থেকে দূরের পোস্টে থাকা প্রীতি নিখুঁত ট্যাপে বল জালে জড়িয়ে দেন। এর একটু পর শুরু হয় ভারী বৃষ্টি।
বৃষ্টি ভেজা মাঠে অবশ্য ছন্দ হারায়নি বাংলাদেশ। বরং ৮৬ মিনিটে পুর্ণিমা মারমার আড়াআড়ি ক্রস অনায়াসে জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্রীতি।
অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট পেয়েছে। চার দলের মধ্যে পয়েন্ট তালিকায় এখন তারা দুইয়ে। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। ২৯ আগস্ট ভুটানের বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও