• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

লং মার্চ টু ঢাকা কর্মসূচি:আজও প্রকৌশলের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ,যানজট

প্রভাত রিপোর্ট / ৯৫ বার
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছে প্রকৌশলের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা ১১টার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তাঁরা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।
প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া। এসব দাবিতে গতকাল মঙ্গলবারও পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ গণমাধ্যমকে বলেন, ‘তিন দফা দাবি আদায়ে প্রাথমিকভাবে তাঁরা শাহবাগ অবরোধ করেছেন। দাবি আদায়ে সেখান থেকে তাঁরা অন্যদিকেও যেতে পারেন।’
শাহবাগ বন্ধ হওয়ায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। সরেজমিনে দেখা যায়, মৎস্য ভবন হয়ে শাহবাগ দিয়ে বিভিন্ন গন্তব্যে যেসব বাস চলাচল করে, সেগুলো শাহবাগ মোড়ে এসে ফিরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যেসব যানবাহন শাহবাগ হয়ে বিভিন্ন গন্তব্যে যায়, সেসব যানবাহনকে শাহবাগ মোড় পার হতে দেওয়া হচ্ছে না। কাঁটাবন মোড় হয়ে শাহবাগের দিকে আসা গাড়িগুলো রাস্তায় আটকে আছে।
বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ গণমাধ্যমকে বলেন, জনদুর্ভোগ যেন না হয় সে জন্য তারা রাতে আন্দোলন করছিলেন। তবে দাবি না মানায় গতকাল থেকে তারা সড়ক অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, যানজটের ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্যভবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও